অবশেষে অনেক জল্পনা-কল্পনা শেষে মুক্তির পেল “Squid Game” । মুক্তি পাওয়ার সাথে সাথে ওটিটি দুনিয়ার সব ধরনের রেকর্ড ভাঙতে শুরু করে।
মুক্তির তারিখ : ২৭ শে জুন (নেটফ্লিক্স)
পর্বের সংখ্যা : ৬ পর্ব
অভিনয়ে : লি জং জে , লি বং হুন ,উই হা জুন,ইম সি ওয়ান, কাং হা নুল , পার্ক ইয়াং, লি জিন হুক,পার্ক সাং হুন
রেকর্ড তথ্য : প্রথম ১০ দিনে ১০৬.৩ মিলিয়ন ভিউ যা নেটফ্লিক্স ৩য় সর্বাধিক দেখা শো হিসেবে স্থান পেয়েছে।
প্রথম সপ্তাহে ৯৩ টি দেশে নাম্বার #১ পজিশনে ছিল।
এটি সিরিজটির শেষ সিজন।
পরিচালক হুয়াংডং হিউক প্রথমে সিজন টু এবং সিজন থ্রী একসাথে কল্পনা করেছিলেন কিন্তু সেগুলোকে তিনি পরবর্তীতে ভাগ করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ।
মূলত সিজন ৩ দিয়ে জী হুন এর যাত্রার চূড়ান্ত সমাপ্তি টেনেছেন।

স্কুইড গেমের হাইপ বরাবরই অনেক তুঙ্গে ছিল ,বিশেষ করে সিজন ২ এর পরে সিজন থ্রি নিয়ে দর্শকদের মনের মধ্যে অনেক উৎকণ্ঠা তৈরি হয়েছিল ।
মুক্তির পর নেটফ্লিক্স এ দর্শকদের ঝড় উঠেছে ।সিজন থ্রি এর প্রথম তিন দিনের মধ্যে ৬০.১ মিলিয়ন এবং ১০ দিনের মধ্যে ১০৬.৩ মিলিয়ন ভিউ অর্জন করেছে যা নেটফ্লিক্সের ইতিহাসে তৃতীয় সর্বাধিক দেখা শো হিসেবে স্থান পেয়েছে।
প্রথম সপ্তাহে এটি ৯৩ টি দেশে ১ নাম্বার পজিশনে ছিল এবং netflix এর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সাপ্তাহিক সংগ্রহ হিসেবে দাবি করেছে ।

যেহেতু সিরিজ টি ঘিরে এত উত্তেজনা সেহেতু স্পয়লার ফ্রি হিসেবে আলোচনা করা উচিত।
সিজন থ্রি এর শুরু হয় জী-উন এর ব্যর্থবিদ্রোহ এবং জংবে এর ক্ষতির পর শারীরিক এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন জী উন এবং তিনি শেষ রাউন্ডের জন্য ফিরে এসেছেন।
সিরিজটিতে জীবনের হতাশা এবং নীতিবোধের সাথে লড়াই করা দেখতে পাওয়া এবং ফ্রন্ট মেন (লিবুং হুন) খেলাটি তত্ত্বাবধান করা এবং তার আধিপত্য বজায় রাখা এগুলো উল্লেখযোগ্য ছিল .
নতুন গেম গুলোর মধ্যে রয়েছে অতি তীব্র লুকোচুরি এবং একটি গভীর গহবরের উপর বিপদজনক দড়ি দিয়ে লাফানো এবং আকাশের মধ্যে যুদ্ধ করা সব কিছুই রয়েছে এই সিজনে।

এই সিরিজটির মধ্যে দারুন কিছু উত্তেজনাকর মুহুর্ত ছিলো যেখানে এক সময় শুধুমাত্র চার জন ছিল এবং চারজন বাকি ছিল সেখানে একটা শিশু ছিল এবং জী হুন তাকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করার জন্যা রাজী থাকা ।
আরো বলা যায়,একটি গেম ছিল সিজিআই অডিও ইঞ্জিন দ্বারা পরিচালিত দড়ি দিয়ে ৫ফুট লাফিয়ে লাফিয়ে পারফর্ম করা। যা আপনাকে ঘটনার উত্তেজনার মধ্যে ডুবিয়ে রাখবে।

সিজন টু এবং সিজন থ্রী মুক্তির ব্যবধান ব্যবধান কম হওয়ার কারণ ছিল দুটি সিজনই টানা শুটিং হয়েছিল। যার কারনে ৬ মাসের মধ্যেই শেষ সীজন আমাদের মাঝে আসে।
ভূয়সী প্রশংসার পরেও দর্শকদের মনে কিছু প্রশ্ন জেগেছে যেমন খেলার উৎপত্তি এবং কিছু অমীমাংসিত কল্পকাহিনী নিয়ে ।
সিরিজটির স্রষ্টা হোয়াং নিশ্চিত করেছেন যে সিজন থ্রি এর পরে আর কোন সিজন আসবে না । সিজন থ্রী লাস্ট সিজন এবং ফাইনাল সিজন।
Writer – Emrul

