গত ১০ই জুলাই “Buck Moon” দেখা গিয়েছে গ্রীসের ২৫০০ বছরের পুরোনো মন্দির “টেম্পল অব পসিডন এর আকাশে । প্রাচীন এই ধর্মীয় মন্দিরে চকচকে চাঁদ অন্যরকম এক আবহাওয়া তৈরী করে। আসুন জেনে আসি , “Buck Moon” নিয়ে কিছু তথ্য

Buck Moon কি?
জুলাই মাসের যে পূর্ণিমা দেখা যায় সেই চাঁদ এর ট্রেডিশনাল নাম হচ্ছে Buck Moon।
এটি ঐতিহ্যবাহী চাঁদের নামগুচ্ছের বা সিরিজের অংশ যার উৎপত্তি হচ্ছে আদিবাসী আমেরিকান ,উপনিবেশিক আমেরিকান এবং ইউরোপীয় লোককাহিনী থেকে । এই নামটি ওল্ড ফার্মাস এলমেনাকে জনপ্রিয় হয়েছিল যেখানে বছরের প্রতিটি পূর্ণিমার জন্য বিভিন্ন নাম দেওয়া হত। Buck Moon হচ্ছে সাধারণত বছরের সপ্তম পূর্ণিমা ।


Buck Moon কখন দেখা যায়?
জ্যোর্তিবিদ্যায় Buck Moon সম্পর্কে বলা হয় এটি ঘটে যখন চাঁদ সূর্য থেকে পৃথিবীর বিপরীত দিকে অবস্থান করে অর্থাৎ পৃথিবী থেকে সম্পূর্ণরূপে আলোকিত হয় ।Buck Moon সাধারণত সুর্যাস্তের ঠিক পরে উদিত হয় এবং সূর্যোদয়ের ঠিক আগে অস্ত যায় যার ফলে এটি সারারাত ধরে দৃশ্যমান থাকে। এর সময়কাল সাধারণত উত্তর গোলার্ধে যখন গ্রীষ্ম ঋতু থাকে তখন।
চন্দ্র ক্যালেন্ডার এর উপর ভিত্তি করে প্রতিবছর Buck Moon সঠিক তারিখ পরিবর্তন হয় । চন্দ্রচক্র প্রায় ২৯.৫ দিন স্থায়ী হয় তাই তারিখের সামান্য পরিবর্তন হয় ।যেমন 2023 জুলাই ২৪ তারিখে দেখা যায় অর্থাৎ জুলাইয়ের প্রথম থেকে মাঝামাঝি সময়ে পড়ে।



কেন একে Buck Moon বলা হয় ?
Buck শব্দটি এসেছে আদি আমেরিকান উপজাতিদের বিশেষ করে এলগন কুইন সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে জুলাই মাসে পুরুষ হরিণের পুরাতন শিং ঝরে পড়া ও নতুন শিং গজানোর ও তাদের জীবনচক্রের সাথে সম্পর্কিত।
“Buck Moon” মজাদার কিছু তথ্য
সাধারণত বিভিন্ন ঋতুর প্রেক্ষাপট এর উপর ভিত্তি করে বিভিন্ন চাঁদের নামকরণ গুলো করা হয়। বিভিন্ন সংস্কৃতি এবং পরিবেশ এবং ঋতু এর গুরুত্ববিবেচনায় করে জুলাই পূর্ণিমা আরো নামের নিদর্শন রয়েছে। যেমন-
Thunder Moon : জুলাই মাসে ঘন ঘন গ্রীষ্মকালীন বজ্রপাতের জন্য নামকরণ করা হয়েছে চাঁদের।
Hay Moon : ইউরোপের জুলাই মাসে গবাদি পশুর জন্য খড় কাটা ও সংরক্ষণের জন্য ভালো সময়। তাই খড়ের চাঁদ।
Salmon Moon: সালমন মাছ উজানে তাদের যাত্রা শুরু করার সময়কে ইংগিত করে এই চাদের নামকরন।
Ripe Corn Moon : এটি ভুট্টা পাকতে শুরু করার সময়কে স্বীকৃতি দেওয়ার জন্য এই চাঁদের নামকরণ
Buck Moon নিয়ে সবচেয়ে মজার তথ্য হলো আকাশে এটি যখন নিচের দিকে নামতে থাকে তখন এটিকে আরও বড় দেখায় । এটিকে “চাঁদের মায়া” বলে থাকে অনেকে। যদি Super Moon হিসেবে দেখা দেয় তাহলে এটি সাধারণ পূর্ণিমার চেয়ে ১৪% বড় এবং ৩০%বেশি উজ্জ্বল দেখাতে পারে ।
কিছু বছর জুলাই মাসে দুটি পূর্ণিমা হতে পারে । পরেরটিকে “Blue Moon” বলে।
খবর ও ছবি – ইন্টারনেট
