“ইকো আর্ট” শিরোনামে বহুভাষিক কবিতা আবৃত্তি শীর্ষক অনুষ্ঠানে বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ,চিত্রকার বিপাশা হায়াত । এ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬শে জুলাই ২০২৫ নিউইয়র্কের গভর্নরস আইল্যান্ড এর নোলান পার্কে ।

অনুষ্ঠানটির আয়োজন করবে তাইওয়ানিজ আমেরিকান আর্টস কাউন্সিল ।এই অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় কবিতা আবৃতি করা হবে । যেমন -স্প্যানিশ, মান্দারিন ,ইংরেজি ,তাইওয়ানিজ, বাংলা ,জাপানিজ ও আরো অন্যান্য ভাষায় ।

বাংলা ভাষায় কবিতা আবৃতি করবেন বিপাশা হায়াত।
তার কবিতার নাম “হার সিটিং রুম”(তার বসার কক্ষ” ।বিপাশা হায়াত বহুদিন ধরে আমেরিকার নিউইয়র্কে তার পরিবারের সাথে অবস্থান করছেন ।তিনি সবসময় ব্যস্ত থাকেন তার শিল্পকর্ম ,আবৃত্তি ও শৈল্পিক সাধনা নিয়ে ।তাকে প্রায় বিভিন্ন দেশের আর্ট ফেস্টিভ্যালে আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা যায়।

দেশে তার প্রচুর শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা বিপাশা হায়াতকে অনন্য এক প্রতিভাশালী নারী হিসেবে সম্মান প্রদর্শন করেন ।
সম্প্রতি তার শিল্পকর্মের থিম দিয়ে বানানো হবে দেশীয় শাড়ি যা তিনি সম্প্রতি যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
খবর – দেশি গ্ল্যাম ডেস্ক , ছবি – ইন্সটাগ্রাম

