রাশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “আন্তারিজ” এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ সোলমেট” (Sole Mate)।

বরাবরই বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিদেশের মাটিতে আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে। কিছুদিন আগেই আদনান আল রাজীবের “আলী” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিশেষ সম্মানে ভূষিত হয়েছিল। ইউরোপ এ কার্লো ভি ভেরি চলচ্চিত্র উৎসবে মেহেদি হাসান পরিচালিত “বালুর নগরী” সিনেমা প্রক্সিমা প্রতিযোগিতা সেকশনে “গ্র্যান্ড পিক্স” পুরষ্কার পায়।

এবার রাশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব “আন্তারিজ” এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ সোলমেট” (Sole Mate)।


উৎসবের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে আদেল ইমাম পরিচালিত চার মিনিটের এই চলচ্চিত্রটি । উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৪০০ টিরও বেশি চলচ্চিত্র জমা পড়েছিল । সেখান থেকে ২৯ টি দেশের ১০৪ টি নির্মাণ নিয়ে চূড়ান্ত হয়েছে মূল প্রতিযোগিতার আসর।

ছবি - আন্তারিজ চলচ্চিত্র

সেই ১০৪ টি চলচিত্রের মধ্যে সোলমেট স্থান করে নিয়েছে। উৎসবের আয়োজকেরা এই চলচ্চিত্রটিকে নিয়ে আশাবাদী এবং সেরাদের মধ্যেও সেরা হবে বলে উল্লেখ করেছে।

নির্মাতা আদিল ইমাম অনুপ বলেন, ”স্বাধীনভাবে কাজ করতে গেলে অনেক সীমাবদ্ধতা পেরোতে হয় তারপরও যারা আমাকে বিশ্বাস করে পাশে থেকেছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ ।আন্তর্জাতিক উৎসবে জায়গা পাওয়া আমার জন্য অনেক সম্মানের এবং অবিশ্বাস‍্য ও বটে।

ছবি - আদিল ইমাম অনুপ

“সোলমেট” সম্পর্কে নির্মাতা আদিল ইমাম বলেন এটি মূলত একটি “জোড়া জুতার গল্প “। যদি জুতা অনুভব করতে পারতো কথা বলতে পারতো ,তার আবেগ বোঝাতে পারতো ,তাহলে সে কি বলত ? কিভাবে সে তার পরিণতির দিকে এগোতো? সেই ভাবনাকেই পর্দায় তুলে ধরেছেন নির্মাতা। এই চলচিত্র টিতে কোন মানুষের মুখ দেখা যায় না ।কেবল পায়ের অংশ দেখিয়ে তৈরি হয়েছে এই চিত্র ভাষা।

গল্পটির ভয়েস ওভারে শোনা যাবে রেজওয়ান কবির কল্লোল এর কন্ঠ এবং অভিনয়ে অংশগ্রহন করেন কনক খন্দকার।

এর আগে দুটি প্রদর্শনী হয়েছিলো এই চলচ্চিত্রটির এবং তা হয়েছিল ঢাকায় । প্রথমটি হয় শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালায় “ফ্রেন্ডলি নেইভার উড ফিল্মেকার ফেস্টের প্রথম আসরে ।

উৎসবটি ৬ আগস্ট শুরু হয়ে ১০ ই আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে আন্তারেস উৎসব কর্তৃপক্ষ ।

“সোলমেট” চলচিত্রটির গল্প লিখেছেন আদিল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল।
চিত্রনাট্য করেছেন শেখ কোরাইশী ।
চিত্রগ্রহণ সম্পাদনা করেছেন আসাদুজ্জামান আবির।
সহকারী চিত্র গ্রাহক ছিলেন ফজলে রাব্বি ।

খবর ও ছবি – ইন্টারনেট , আন্তারিস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *