আফজাল হোসেন তিনি একাধারে নন্দিত অভিনয়শিল্পী চিত্রকর ও পরিচালক বাংলাদেশের নাট্য জগতের অনন্য এক নাম। যিনি আজকের এই দিনে ১৯৫৪ সালের ১৯শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন সাতক্ষীরার পারুলিয়া গ্রামে ।

তার বাবার নাম আলী আশরাফ হোসেন এবং মায়ের নাম রুমানা আফরোজ । আফজাল হোসেন এর বাবা ছিলেন একজন মেডিকেল অফিসার ।
১৯৭০ এর মাঝামাঝি সময়ে আজ থেকে প্রায় ৫৫ বছর আগে তিনি থিয়েটার প্রোডাকশনের সাথে অভিনয়ের জীবনের শুরু করেন
বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত শিল্পী ও প্রযোজক হিসেবে ছিলেন বহু সময় ধরে ।

আশির দশকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে তার গড়া জনপ্রিয় জুটি তখন ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠে । “দুই জীবন” ” নতুন বউ” “পালাবি কোথায়” এর মত চলচ্চিত্র তিনি রেখেছেন তার উজ্জ্বল উপস্থিতি ।
বিজ্ঞাপন জগতে আফজাল হোসেনের অবদান অনস্বীকার্য। আজকের বিজ্ঞাপনের এই লেভেনে আসার পেছনে গল্পে আফজাল হোসেন বরাবরই প্রথম সারিতে থাকবেন।

তার কবিতার বই, চিত্রকর্ম, নির্মিত নাটক ও বিজ্ঞাপন আজ ও অনুপ্রেরণা হয়ে আছে নবীনদের কাছে । ২০২২ সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার একুশে পদক লাভ করেন
আজ দুপুরে চ্যানেল আই স্টুডিওতে জমকালো পরিবেশে বসে দেশের এই সাংস্কিতিক ব্যক্তির জন্মদিবস পালন করা হয় । বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন নাট্য ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

এছাড়া ছিলেন আবুল হায়াত , চঞ্চল চৌধুরী ও মডেল নোবেল আফজাল হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
আফসানা মিমি বলেন “আফজাল ভাই আমাদের কাছে ছিলেন হিরো । তার কাজের প্রতি নিষ্ঠা, সৌন্দর্যবোধ আর নির্মাণ শৈলী আমাদের আজ ও প্রেরণা দেয়।”
এছাড়া ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত হন আফজাল হোসেনের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী মডেল শম্পা রেজা।তিনি বলেন আমাদের বন্ধুত্বের কখনোই কৃত্রিমতা ছিল না আর আফজাল হোসেন সব সময় একজন গম্ভীর চিন্তাশীল অথচ হাসিখুশি একজন বন্ধু
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন জগতের অনেকেই বার্তা দিয়েছেন তার জন্মদিনের শুভকামনা দিয়ে।
Newes Attributions – Prothom Alo , Images – Facebook
