“Pretty Little Baby” গানের গায়িকা কনি ফ্রান্সিস আর নেই

বিশ্ব সঙ্গীত জগতের জনপ্রিয় মার্কিন পপতারকা কনি ফ্রান্সিস আর নেই । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর জনপ্রিয় গান প্রীতি লিটল বেবির জন্য বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন । মঙ্গলবার ১৬ই জুলাই চিকিৎসাধীন অবস্থায় এই কিংবদন্তি শিল্পী মারা যান বলে নিশ্চিত করেছেন তার বন্ধু রনি রবার্টস।

এক পোস্ট এ তিনি লিখেন

,” অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের জানাচ্ছি যে গতরাতে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস এর মৃত্যু হয়েছে ।বিস্তারিত পরে জানানো হবে ।


CNN এর প্রতিবেদন থেকে জানা যায়,” জুলাই মাসের শুরুতে তীব্র পেটে ব্যথা অনুভব করেন উনি এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।যা আর ঠিক হয়নি ।

চার বছর বয়স থেকেই তিনি গান করতেন এবং একর্ডিয়ন বাজাতে পারদর্শী ছিলেন। ছোটবেলাতেই যুক্ত হন টেলিভিশনের গানের অনুষ্ঠানে।
ব‍্যাক্তিগত জীবনে চারবার বিয়ে করেও সুখী হতে পারেননি কনি ফ্রান্সিস ।ভালোবেসে ছিলেন গায়ক ববি ড‍্যারিনকে কিন্তু বাবার আপত্তির কারণে সে সম্পর্ক ভেঙে যায়। এ নিয়ে প্রায় সারাটা জীবনই তাকে কষ্ট কাটাতে হয়েছিল।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল স্টুপিড কিউপিড হু সরি নাও এবং প্রিটি লিটল বেবি এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন কনি।

উল্লেখ্য ৬৩ বছর আগে পিটুল বেবি গানটি রেকর্ড করা হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়ে যায় এই গানটি এবং ফের আলোচনায় আসেন কনি ফ্রান্সিস।

News Attribution – CNN , ITTEFAQ Images- Instagram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *